আব্দুল্লাহ আল মাহি

আচ্ছা বন্ধু, বলতে কি তুমি পারো?কি আছে এমন যা আমায় বানিয়ে দেবে ভালো!আমার এতো পাপকর্ম ধুয়ে মুছে নিয়ে বানিয়ে দিবে আমায় আবার প্রস্ফুটিত আলো!যে আলোয় ভর করে দৌড়ে গিয়ে আমি, জয় করব পাপাচারের ভয়াল আগুন কালো!
আচ্ছা বন্ধু বলতে কি তুমি পারো?নবীন কোনো মাঝি হয়েখারাপ কাজে পা না ডুবিয়েকেমন করে বাইবো তরীলক্ষ্যপানে ফিরে?
বন্ধু, বলতে কি তুমি পারো?হেরার আলো বুকে নিয়েএকদৃষ্টে পথ চেয়েরবের কালাম বুকে নিয়ে কেমন করে পৌছবো আমিনির্দেশিত পথে।