পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জুড়ীতে জলাবদ্ধতা

হাবিবুর রহমান মুরাদ

ছবি সংরহিত।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজর হাসপাতাল ও কলেজ রোডে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হলেই বাসস্ট্যান্ড থেকে হাসপাতালে যাওয়ার সড়কে পানি জমে যায়।

আজ বুধবার বৃষ্টিতে সড়কে পানি জমায় আব্দুল আজিজ মেডিক্যালে আসা ও ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক, নার্স, কলেজের ছাত্র-ছাত্রী, ব্যাবসায়ী সহ ওই সড়ক দিয়ে চলাচলকারীদের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, উপজেলার পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ, একটি কলেজ, একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের মানুষ সহ স্থানীয় ব্যাবসায়ীরা এই রোড হয়েই আসা-যাওয়া করে। আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যরে এই সড়কের পাশে ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়।

আজ বুধবার বেলা সাড়ে ৯ টায় আব্দুল আজিজ মেডিক্যাল রোডে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে মানুষ পানি মাড়িয়ে চলাচল করছে।

হরিরামপুর গ্রামের বাসিন্দা রিকশাচালক বলেন, একদিন একটু বৃষ্টি হলে হাঁটুপানিতে রিকশা নিয়ে যেতে খুব কষ্ট হয়।
স্থানীয়দের দাবি হাসপাতাল ও কলেজের সার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক।

Leave a comment