জুড়ীতে সেইভ লাইফ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।

মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি’

এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৩ জানুয়ারী) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি এর আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের সর্বোচ্চ ২য় রক্তদাতা মোঃ মোশারফ হোসনের সভাপতিত্বে ও মোঃ জয়দল হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসহাক আলী, ভুকশিমইল কলেজের প্রভাষক জনার জহিরুল ইসলাম সরকার, কবি ও সাংবাদিক  এম রাজু আহমেদ, ডাঃ খালিদ সাইফুল্লাহ এম বি বি এস রংপুর মেডিক্যাল কলেজ, জুড়ী থাকার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক মুজিবুর রহমান সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।


 অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, “সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি” একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন গত ১বছরে বিভিন্ন স্থানে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেই, জনসচেতনতামূলক প্রচারনায় লিফলেট ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মহীন অসহায় পরিবার সহ মুমূর্ষু রুগীকে নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছর। এই ধারাবাহিকতা রক্ষায় আমাদের সার্বিক সহযোগিতা থাকলে এ সংগঠনের নেতৃবৃন্দ অনুপ্রাণিত হবে। 

সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান মুরাদ বলেন গত বছরের এই দিনে আমরা প্রথমে ৩জনে পরামর্শ করে সংগঠনটি শুরু করি, আমার সাথে ছিলেন বর্তমান প্রধান পরিচালক আনোয়ার হোসেন আকাশ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি,

পরে আমাদের সাথে যুক্ত হোন মালোশিয়া প্রবাসী বর্তমান সহ পরিচালক রাসেল আহমেদ ও ওয়াসীম আকরাম শুভ। শুরুতে মাত্র এই ৫ জন সদস্য নিয়ে এই সংঘঠনটি শুরু করি বর্তমানে আমাদের মেম্বার সারে ৫ হাজার প্লাস প্রায়। তার মধ্যে দায়িত্বশীল রয়েছে ৩শ জনেরও বেশি। আমরা এই একবছরে সবার সহযোগিতায় ৫০২০ ব্যাগ রক্ত ডোনেট করতে পেরেছি। এই ৫০২০ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে আমাদের প্রতিটি সেচ্ছাসেবীর অনেক পরিশ্রম করতে হয়েছে। সকলের সহযোগিতায়’ই আমরা এতোটুকু করতে পেরেছি।

পরিশেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার ৭টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে ১৫ জন সেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি’র প্রধান পরিচালক আনোয়ার হোসেন আকাশ, কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুর রহমান, কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি, শিক্ষাবিদ, সাংবাদিক সহ সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a comment