শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩৯টি স্টলকে পেছনে ফেলে প্রথম পুরস্কার জিতে নিল রাহাত মঈনুদ্দিন মুন্নার ১৪ মণ ওজনের ষাঁড় ‘অলিপুরের বাদশা’
প্রায় ছয় মাস আগে তিনি এই ষাড়টি ক্রয় করেন, তখন তার ওজন ছিল মাত্র ৯ মণ, খামারে এনে তার নাম রাখেন ‘অলিপুরের বাদশা’।
সেরা খামারির পুরস্কার পেয়ে রাহাত মঈন উদ্দিন মুন্না জানান, তার প্রিয় ষাড় অলিপুরের বাদশার ওজন ২০ মণে নিয়ে বিক্রি করবেন।
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ দিনব্যাপী শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি খামারিরা গবাদিপশুর ৪০টি স্টল খুলেন। একটি স্টলে মেসার্স আদর্শ এগ্রো ফার্ম থেকে “অলিপুরের বাদশা” (ষাড়) ও “বিগ বস” কে (ষাঁড়) প্রদর্শন করেন খামারি মুন্না।
শাইওয়াল জাতের লাল রঙের নাদুস-নুদুস ষাঁড় ‘বাদশা’ ও ‘বিগ বস’র স্টলে আয়োজক, অতিথিসহ উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন। পুরো প্রাণিসম্পদ প্রদর্শনীই যেন তাকেজুড়ে অনুষ্ঠিত হয়েছে- এমন পরিস্থিতি বিরাজ করে প্রদর্শনীর মাঠে।
রাহাত মঈন উদ্দিন মুন্নার খামারের নাম মেসার্স আদর্শ এগ্রো ফার্ম, তিনি জানান, উন্নত জাতের ষাঁড় ও গাভি পালন তার দীর্ঘদিনের শখ। প্রায় দুই বছর আগে উপজেলার অলিপুর স্কয়ার গেইটের পাশেই খামারটি করেন, তার খামারে ৩৫টি গাভি ও ষার ছাড়াও রয়েছে ৬ হাজার সোনালি মুরুগ, ছাগল, পাতি হাঁস, রাজ হাস, কবুতর ইত্যাদি।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজরাতুন নাঈম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য হবিগঞ্জ ৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রশীদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান শায়েস্থগঞ্জ উপজেলা পরিষদ, উপস্থিত ছিলেন জনাব গাজিউর রহমান ইমরান, বাইশ চেয়ারম্যান শায়েস্থগঞ্জ উপজেলা পরিষদ,
মোছাঃ মুক্তা আক্তার, মহিলা বাইশ চেয়ারম্যান শায়েস্থগঞ্জ উপজেলা পরিষদ প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন জানান, আদর্শ এগ্রো ফার্ম’র ‘অলিপুরের বাদশা’ নামক ষাঁড়টির কারণেই প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছেন।
