গাইবান্ধায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি। গতকাল সোমবার সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পলাশবাড়ী বি. এম. উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং তাঁদেরকে রক্ত দানের জন্য উৎসাহিতও করেন। সেই সাথে রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

এর আগে শিক্ষার্থীদের নিয়ে জাতিয় সংগীত পরিবেশন এর পর রক্তদান সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সাদেকুর রহমান (এম এ) ও সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান মুরাদ।

প্রোগ্রামটি পরিচালনা করেন, সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি’র রংপুর বিভাগের প্রতিনিধি মোঃ শাহ সুলতান শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম শুভ, হবিগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনির মিয়া, উজ্জ্বল আহমেদ, আবু সাঈদ প্রমুখ।

সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি এর লক্ষ্য ও উদ্দেশ্য ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি করে থাকে। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকে।’

Leave a comment